# Tags

৫ দফা দাবিতে কিশোরগঞ্জে জেলা জামাতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

আব্দুর রউফ ভুঁইয়া কিশোরগঞ্জ প্রতিনিধি-কিশোরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও নভেম্বরে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২৭ অক্টোবর) বিকেলে জেলা শহরের শহীদী মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর
কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক রমজান আলী। এ সময় তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণ পরিবর্তন চায়, দায়িত্বশীল নেতৃত্ব ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা চায়। জুলাই জাতীয় সনদ সেই পরিবর্তনের রূপরেখা। তাই জনগণের মতামতের ভিত্তিতে নভেম্বরে গণভোটের আয়োজন ও সনদ বাস্তবায়নের দাবি জানাচ্ছি। অধ্যাপক রমজান আলী আরও বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা, ইসলাম ও গণতন্ত্র রক্ষায় জামায়াতে ইসলামী সবসময় শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও সে ধারাবাহিকতা বজায় রাখবে।বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা জামায়াতের সাবেক নায়েবে আমির অধ্যক্ষ মোসাদ্দেক ভূঁইয়া, জেলা নায়েবে আমির অধ্যক্ষ মো. আজিজুল হক, জেলা সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা আজহারুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খালেদ হাসান জুম্মন, জেলা ছাত্রশিবির সভাপতি হাসান আল মামুনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।